খাগড়াছড়িতে চতুর্থ দফা বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েক হাজার পরিবার
গত দুই মাসের ব্যবধানে খাগড়াছড়ি জেলায় চারবার বন্যা দেখা দেয়। প্রতি দফায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং সর্বশেষ চতুর্থ দফা বন্যায় জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরবাড়ি, ফসলি জমি, দোকানপাটসহ নানা স্থাপনা পানিতে তলিয়ে যায়, মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে খাদ্য সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের সাহায্যার্থে গাউসিয়া কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখা এগিয়ে এসেছে। কমিটির পক্ষ থেকে ২ সেপ্টেম্বর ২০২৪ এবং ৮ সেপ্টেম্বর ২০২৪—এই দুই দফায় জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকা:
চাল
ডাল
তেল
পিঁয়াজ
লবণ
আলু
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন:
সভাপতি – হাজী মোহাম্মদ রফিক উদ্দিন
সিনিয়র সহ-সভাপতি – হাজী শামসুদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক – মোঃ আলম শাহ্
সহ-সাধারণ সম্পাদক – নাসির উদ্দিন, সাজেদ মাহমুদ
সাংগঠনিক সম্পাদক – কাজী ওমর ফারুক
সহ-অর্থ সম্পাদক – মোঃ নুর
প্রচার সম্পাদক – হাফেজ মোঃ ইউসুফ
আইসিটি সম্পাদক – হাফেজ বুরহান উদ্দিন
সদর উপজেলা কমিটির সহ-সভাপতি – হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ মহিউদ্দিন
২নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সদস্য সচিব – মুহাম্মাদ আবু রায়হান রকি
৩নং ওয়ার্ড কমিটির সদস্য – সাবেত মিয়া
এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ
মানবতার সেবায় গাউসিয়া কমিটি খাগড়াছড়ি
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাউসিয়া কমিটির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। দুর্গত মানুষের মুখে একটুখানি হাসি ফিরিয়ে দিতে গাউসিয়া কমিটি সবসময় কাজ করে যাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন